বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 10 February, 2026, 8:15 PM

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকের অফিস ও গ্রাহক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলার অনুযায়ী, রমজান মাসে ব্যাংকের গ্রাহক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এতে আরও বলা হয়েছে, প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে এ সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে বিকল্প ব্যবস্থায় গ্রাহক লেনদেন অব্যাহত রাখতে হবে।

বর্তমানে সাধারণ সময়ে ব্যাংকের লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতি বছর পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস ও লেনদেনের সময়সূচি সংক্ষিপ্ত করে থাকে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, রমজান মাস শেষ হলে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পুনরায় আগের নিয়মে ফিরে যাবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.’ এর নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’ (ইংরেজিতে ‘Standard Islami Bank PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেয়া ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি থেকে দেশের তফসিলভুক্ত ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.’ এর নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় 'স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে 'স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’ করা হয়েছিল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা
ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল দৌলতদিয়ায়
ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা
সম্পদ বেড়েছে প্রায় সকল উপদেষ্টার
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝