বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
সম্পদ বেড়েছে প্রায় সকল উপদেষ্টার
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 10 February, 2026, 7:40 PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করা হয়েছে। বিবরণীতে দেখা গেছে, প্রায় সব উপদেষ্টার সম্পদ বেড়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের ২০২৪ ও ২০২৫ সালের ৩০ জুনভিত্তিক সম্পদের বিবরণী প্রকাশ করে। ২০২৪ সালের ১ অক্টোবর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী স্বচ্ছতা বজায় রাখতে এই তথ্য জনসমক্ষে আনা হলো।

প্রধান উপদেষ্টার সম্পদ

বিবরণী অনুযায়ী, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ এক বছরের ব্যবধানে বেড়েছে। ২০২৪ সালের ৩০ জুনে তার মোট সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ১ লাখ ৯ হাজার ৬৭৩ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুনে বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৮৪ হাজার ৬৫ টাকা।

এই সম্পদ বৃদ্ধির কারণ হিসেবে সঞ্চয়পত্র ও মেয়াদি আমানত বৃদ্ধি এবং শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশকে উল্লেখ করা হয়েছে। তবে তার স্ত্রী আফরোজি ইউনূসের সম্পদ ২ দশমিক ১১ কোটি টাকা থেকে কমে ১ দশমিক ২৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

অন্যান্য উপদেষ্টাদের সম্পদের চিত্র

বিবরণী বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ উপদেষ্টারই সম্পদ গত এক বছরে বৃদ্ধি পেয়েছে।

অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সম্পদ বিবরণীতে দেখা যায়, তার সম্পদ ৭ দশমিক ১০ কোটি টাকা থেকে বেড়ে ৭ দশমিক ৯৬ কোটি টাকা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টার তৌহিদ হোসেনের সম্পদ বিবরণীতে দেখা যায়, তার সম্পদ ২ দশমিক ৭৭ কোটি টাকা থেকে বেড়ে ২ দশমিক ৯৩ কোটি টাকা হয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সম্পদের হিসাব বিবরণীতে ব্যাংক আমানত ও চুক্তিভিত্তিক আয়ের কারণে তার সম্পদ ১৫ দমমিক শূন্য ৯ কোটি থেকে বেড়ে ১৬ দশমিক ২২ কোটি টাকা হয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুলের হিসাব বিবরণীতে দেখা যায়, তার সম্পদ ১ দশমিক ৪৮ কোটি থেকে বেড়ে ১ দশমিক ৬ কোটি টাকা হয়েছে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ ২ দশমিক ২৬ কোটি থেকে বেড়ে ৩ দশমিক ১২ কোটি টাকায় পৌঁছেছে।

উপদেষ্টা আদিলুর রহমান খান উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ায় তার সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৯৮ দশমিক ২২ লাখ থেকে ২ দশমিক ৫২ কোটি টাকা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপদেষ্টাদের মধ্যে অন্যতম বিত্তবান। এই উপদেষ্টার সম্পদ ৯১ দশমিক ১০ কোটি টাকা থেকে বেড়ে ৯১ দশমিক ৬৫ কোটি টাকা হয়েছে।

তরুণ ও সাবেক উপদেষ্টাদের তথ্য

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ২০২৪ সালে কোনো টিআইএন ছিল না, তবে ২০২৫ সালে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৪ লাখ টাকা। মো. মাহফুজ আলমের সম্পদ ৮ দমমিক ২০ লাখ থেকে বেড়ে ১২ দমমিক ৭৬ লাখ টাকা হয়েছে।

এদিকে, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সরকারি কোনো সুবিধাই গ্রহণ করেন না বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, খলিলুর রহমানের দেশে ২২ লাখ টাকার সম্পদের পাশাপাশি বিদেশে (জেনেভা ও ওয়াশিংটন) ৪৬ দশমিক ৩৫ লাখ মার্কিন ডলার সমমূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা
ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল দৌলতদিয়ায়
ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা
সম্পদ বেড়েছে প্রায় সকল উপদেষ্টার
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝