শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
ফের বিয়ের পিঁড়িতে অভিনেত্রী মধুমিতা
বিনোদন ডেস্ক
Publish: Saturday, 24 January, 2026, 6:40 PM

ফের বিয়ের পিঁড়িতে বসলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার (২৩ জানুয়ারি) স্বরসতী পূজার রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজ-কলমে সাত পাকে বাঁধা পড়েন তিনি।

মধুমিতার স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। ব্যক্তিগত জীবনে তিনিও মধুমিতার মতো ভ্রমণপ্রিয়।

বিয়েতে বাঙালি সাজে সেজেছিলেন অভিনেত্রী। লাল বেনারসি, সোনার গয়নায় মোড়া সারা গা, কপালে সূক্ষ্ম চন্দনের কাজ। বিয়ের দিন এ নায়িকা বললেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’

মধুমিতার বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ অনেকে। কনের সাজে অপরূপা মধুমিতার সঙ্গে তোলা ছবি ফেসবুকের পোস্টে ভাগ করে নিয়েছেন তারা।

বছর পাঁচের বেশি প্রেমের সম্পর্কে ছিলেন মধুমিতা-দেবমাল্য। গত বছরের মার্চের মাঝামাঝি অভিনেত্রী জানান, ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকে সাতপাকে বাঁধা পড়তে চান তারা। সে অনুযায়ী গত ১৮ জানুয়ারি বাগদান সারেন তারা। ওইদিন সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুধুই আমার’।

প্রসঙ্গত, এটি অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে অল্প বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। পরে তাদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন জীবনে পা রাখলেন মধুমিতা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝