সোমবার, ১৮ মে ২০২৬,
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English हिन्दी

সোমবার, ১৮ মে ২০২৬
বাংলাদেশ
নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই শ্রমিকের
নেত্রকোণা প্রতিনিধি
Publish: Sunday, 11 January, 2026, 9:31 AM

নেত্রকোণার চল্লিশা বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যার পর ঢাকা-মোহনগঞ্জ রেলপথের চল্লিশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–দিনাজপুর জেলার ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায় (২৪) এবং শেরপুর জেলার বাসিন্দা রাসেল মিয়া (২৫)। তারা স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা সদরের চল্লিশা বাজার এলাকায় পৌঁছালে রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন দুই শ্রমিক। এ সময় অসাবধানতাবশত ট্রেনটির ধাক্কায় তারা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম
প্রতিটি ১৭ তারিখ শেখ হাসিনার জীবনে বিজয়ের বীজ বপন করেছে
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝