সোমবার, ১৮ মে ২০২৬,
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English हिन्दी

সোমবার, ১৮ মে ২০২৬
শিল্প সাহিত্য
ছায়ানটের ধানমন্ডির ভবনে হামলার ঘটনায় মামলা
নিউজ ডেস্ক
Publish: Sunday, 21 December, 2025, 1:21 PM

সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ধানমন্ডির ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ওসি সাইফুল ইসলাম জানান, শনিবার (২০ ডিসেম্বর) রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি দায়ের করেন।

ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতে একদল দুর্বৃত্ত ছায়ানট ভবনে প্রবেশ করে। তারা সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্রসহ তবলা, হারমোনিয়াম, বেহালা ভাঙচুর করে এবং বিভিন্ন কক্ষে অগ্নিসংযোগ করে। এতে ভবনের একাধিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।

ঘটনার পর ছায়ানট ভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম
প্রতিটি ১৭ তারিখ শেখ হাসিনার জীবনে বিজয়ের বীজ বপন করেছে
শিল্প সাহিত্য- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝