শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিল্প সাহিত্য
ড্রোন প্রদর্শনী শিখতে চীন যাচ্ছে ১১ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
Publish: Wednesday, 13 August, 2025, 8:43 PM

ড্রোন প্রদর্শনী বা ‘ড্রোন শো’-এর শিল্প ও প্রযুক্তি শিখতে ১১ জন বাংলাদেশি তরুণ চীনে যাচ্ছেন। চীনের দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (১৩ আগস্ট) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে উপদেষ্টা ফারুকী বলেন, চীনের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। আজ আমরা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছি। সম্মেলনে আমরা চীনে যাচ্ছেন এমন ১১ তরুণকে সংবর্ধনা দিয়েছি। তারা সেখানে ড্রোন প্রদর্শনীর শিল্প ও প্রযুক্তি শেখার সুযোগ পাবেন। পুরো সফরটি চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে। আমাদের তরুণদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্রোস্টারস সাংহাইকে ধন্যবাদ।

তিনি আরও লিখেছেন, চীনের সঙ্গে আমাদের সহযোগিতা ঐতিহ্যগতভাবে চলমান। কয়েক সপ্তাহের মধ্যে একদল তরুণ আর্ট রিস্টোরেশন বিষয়ে প্রশিক্ষণের জন্য চীন যাবেন। আমি নিশ্চিত, এই প্রতিভাবান তরুণরা আমাদের প্রখ্যাত চিত্রশিল্পীদের শিল্পকর্ম রিস্টোরেশন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীন ঐতিহ্য সংরক্ষণ এবং জাদুঘরের ক্ষেত্রেও সহযোগিতা করছে। আশা করি আগামী সরকার আমাদের রেখে যাওয়া কাজ এখান থেকেই এগিয়ে নিয়ে যাবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
শিল্প সাহিত্য- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝