বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬,
৩০ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার আহ্বান সিইসির
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 11 February, 2026, 9:22 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এই আহ্বান জানান। 

সিইসি বলেন, ‘সবাই স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন।’

এই নির্বাচন স্বার্থক করে তুলতে সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করেন তিনি। 

এএমএম নাসির উদ্দিন বলেন, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়; বরং দায়িত্ব। আমি আশাকরি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহবান; শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন।
 
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এ বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমূখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয় পরাজয়কে মেনে নেবেন।
 
সিইসি বলেন, ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ; ব্যক্তিগত কষ্ট-ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতি ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন।
 
ভোটারদের উদ্দেশে সিইসি বলেন, আমরা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনি কর্মকর্তা, মাঠপর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন।
 
সিইসি বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হ'তে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

টাকাসহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত
মুন্সীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮
অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝