বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬,
৩০ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
৮ হাজারের বেশি কেন্দ্রে থাকছে বিশেষ নজর
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 11 February, 2026, 6:31 PM

ভোটগ্রহণের প্রায় ৬৭ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। এর মধ্যে ৮ হাজার ২২৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। ঝুঁকি বিবেচনায় দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম পৌঁছে দেবে সেনাবাহিনী।

দেশের ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১৪টি। মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯ কক্ষে হবে ভোটগ্রহণ। প্রতিটি কেন্দ্রে গড়ে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি করে কক্ষ রাখা হয়েছে।

এসবিসহ বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার মতে, মোট ভোটকেন্দ্রের ৬৭ শতাংশই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৮ হাজার ২২৬টি অধিক ঝুঁকিপূর্ণ। আর ২০ হাজার ৪৩৭টি কেন্দ্র সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

উপকূলীয়, দ্বীপাঞ্চল ও পাহাড়ি এলাকার ঝুঁকি বিবেচনায় হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। এসব এলাকায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‍্যাব, পুলিশ, আর্মড পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন থাকছে। পরিস্থিতি বিবেচনায় রিটার্নিং কর্মকর্তার পরামর্শে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নেবে ইসি।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটগ্রহণের চার দিন আগে ও পরে দুই দিন; মোট ছয় দিন নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

টাকাসহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত
মুন্সীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮
অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝