বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬,
৩০ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের হয়রানি উল্লেখযোগ্য হারে বেড়েছে: আসক
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 11 February, 2026, 1:34 PM

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের হয়রানি উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

আসক জানিয়েছে, গত ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় দুজন নিহত ও ৪৮৯ জন আহত হয়েছেন।

আসকের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জানুয়ারির শেষ ১০ দিনে রাজনৈতিক সহিংসতার ৪৯টি ঘটনা ঘটে, যাতে চারজন নিহত ও ৪১৪ জন আহত হন। এ ছাড়া, জানুয়ারির ১ থেকে ১০ তারিখের মধ্যে রাজনৈতিক সহিংসতার আটটি ঘটনায় পাঁচজন নিহত ও ২৬ জন আহত হন। ১১ থেকে ২০ জানুয়ারির মধ্যে ১৮টি ঘটনায় দুইজন নিহত ও ১৭৬ জন আহত হন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ১১ সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে, যা ২০২৬ সালের জানুয়ারিতে বেড়ে দাঁড়ায় ১৬ জনে। অথচ, ফেব্রুয়ারির প্রথম ১০ দিনেই সারা দেশে অন্তত ৪৭ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছে আসক।

গত ৭ ফেব্রুয়ারি অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের ২১ জন সাংবাদিককে তাদের কর্মস্থল থেকে একটি সেনা ক্যাম্পে নেওয়া ও প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয় বলেও জানিয়েছে আসক।

আসকের বিশ্লেষণে দেখা গেছে, ডিসেম্বর ২০২৫ এর তুলনায় জানুয়ারি ২০২৬ রাজনৈতিক সহিংসতার ঘটনা বেশি ঘটেছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি ২০২৬ মাসের প্রতি ১০ দিন অন্তরের তথ্যের তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, রাজনৈতিক সহিংসতার ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে। এই ঘটনাগুলোতে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি ২০২৬ মাসের রাজনৈতিক সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতা ফেব্রুয়ারি মাসেও অপরিবর্তিত আছে। অর্থাৎ নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে রাজনীতির মাঠ ক্রমেই সহিংস হয়ে উঠছে। রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির সাথে সাথে সাংবাদিক আক্রান্তের হারেও বৃদ্ধির প্রবণতা অপরিবর্তিত আছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

টাকাসহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত
মুন্সীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮
অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝