বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬,
৩০ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
সংসদ নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 11 February, 2026, 1:31 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।

ভোটের আগের দিন বুধবার সকাল থেকে ভোটের মালামাল বিতরণ কেন্দ্র থেকে ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী বুঝে নিচ্ছেন।

ঢাকা-১৩ আসনের ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী বিতরণ কেন্দ্র ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এ কার্যক্রম শুরু হয় বেলা সোয়া ১১ টার দিকে।

সহকারী প্রিজাইডিং অফিসার ফারহানা বিলকিস বলেন, "আমরা সকাল ১০টা থেকেই নির্বাচনি সামগ্রী বিতরণের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু প্রিজাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা বাহিনীসহ পরিপূ্র্ণ সেটআপসহ রেডি হয়ে সবকিছু বুঝে নিতে হচ্ছে, সেজন্য কার্যক্রম শুরু হতে কিছুটা সময় লেগেছে।"

প্রিজাইডিং অফিসাররা প্রস্তুত হয়ে সব সামগ্রী বুঝে নিবেন এবং স্ব স্ব কেন্দ্রে চলে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

সকাল থেকেই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারসহ আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কলেজ প্রাঙ্গণে আসতে থাকেন।

গেল ২ ফেব্রুয়ারি আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করে নির্বাচন কমিশন। সারাদেশে ধাপে ধাপে ব্যালট পেপারের সঙ্গে অন্যান্য নির্বাচনি সামগ্রীও পাঠানো হয়।

এরপর রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনি সামগ্রী সংরক্ষিত ছিল; ভোটের আগের দিন বুধবার সেসব কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছানো হচ্ছে।

এবার ভোটে ৫০টি দল এবং স্বতন্ত্রসহ ২৯৯ আসনে প্রার্থী ২০২৮ জন। ৪২ হাজার ৬৫৯ কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ হবে। আর ২৯৯টা কেন্দ্রে পোস্টাল ভোট গণনা করা হবে। সব মিলিয়ে ৪২৯৫৮ কেন্দ্রে ভোট হবে। এবার ১২ কোটি ৭৭ লাখেরও বেশি ভোটার রয়েছেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

টাকাসহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত
মুন্সীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮
অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝