বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
শেষ হলো প্রচার, অপেক্ষা ভোটের
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 10 February, 2026, 8:55 AM

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। এখন ভোট উৎসবের অপেক্ষায় গোটা দেশ। নির্বাচনী বিধান অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের সব প্রচারণা নিষিদ্ধ।

১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট। সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের ভোটগ্রহণ হবে।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এদিকে, ভোটের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের চলাচলের জন্য যানবাহন ব্যবহারে নির্দেশনা দিয়েছে ইসি। প্রতিটি গাড়িতে চালকসহ সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা
ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল দৌলতদিয়ায়
ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা
সম্পদ বেড়েছে প্রায় সকল উপদেষ্টার
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝