মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬,
২৮ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক
Publish: Monday, 9 February, 2026, 6:55 PM

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে তিনি এ ভোট দেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভোট পাবনা-৫ আসনে (সদর)।  রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন বিষয়টি জানান।

এর আগের নির্বাচনে নিজের নির্বাচনি এলাকা পাবনায় না যাওয়ার ব্যাখ্যায় রাষ্ট্রপতি বলেছিলেন, আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে ওখানে যাই, তাহলে ভোটের দিন আমার ভোটকেন্দ্রসহ পুরো পাবনা জেলায় একটা প্রভাব পড়বে, আমার নিরাপত্তার কারণে।

তিনি আরও বলেছিলেন, সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে হয়তবা একটু বিড়ম্বনায় পড়বেন, একটু বাধার সম্মুখিন হবেন, হয়ত কিছুক্ষণের জন্য। আমার সচেতন বুদ্ধি বলে, এ ক্ষেত্রে আমার এলাকায় গিয়ে ভোট দেওয়া, সাধারণ ভোটারদের বিঘ্নিত করা আমার উচিৎ হবে না।

দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে যে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি, তার পদ্ধতি ছিল প্রথাগত। এবারই নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে অনলাইনে নিবন্ধন সেরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ মিলছে।

নতুন পদ্ধতিতে ইতোমধ্যে আমলা, পুলিশ, নির্বাচনি কর্মকর্তাসহ হাজার হাজার ভোটার এবং পাঁচ লক্ষাধিক প্রবাসী এবার পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সদস্যদের প্রতি বিজিবি মহাপরিচালকের নির্দেশ
তিন দলের ইশতেহারেই অগ্রাধিকার অর্থনীতি, বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
মার্কিন তুলা দিয়ে তৈরি বাংলাদেশি পোশাকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র
ঢাকা উত্তর সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝