বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬,
২২ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার
নিউজ ডেস্ক
Publish: Monday, 2 February, 2026, 5:55 PM

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমান এবং তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারী) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমানের এমডিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কাজী রফিক বলেন, ‘সাফিকুর রহমানের বাসায় একটি শিশু গৃহকর্মীর কাজ করে। ওই গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করে আসছিলেন তাঁরা। ওই শিশুর পরিবার থানায় মামলা করলে পুলিশ গত রাতে তাঁকে গ্রেপ্তার করে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’

নির্যাতিত শিশুটির বাবা জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

শিশু নির্যাতন: বিমানের এমডির পদ হারালেন সাফিকুর
র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
ভোটারদের বাধা দিলে অ্যাকশন নেবে সেনাবাহিনী : সেনাপ্রধান
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝