বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬,
২২ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 3 February, 2026, 8:05 AM

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে। অধিদপ্তর বলছে, ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে রাজধানী ঢাকার ১৭৫ কিলোমিটর দক্ষিণ–পশ্চিমে আঘাত হানে ভূমিকম্পটি। 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাতক্ষীর জেলার কলারোয়ায় ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। 

এরআগে গত ১ ফেব্রুয়ারি ভোরে সবশেষ সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ওই মৃদু ভূমিকম্পেও ক্ষয়ক্ষতির তথ্য নেই।  

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের একটি ভূমিকম্প অনুভূত হয়।

নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। এছাড়াও আহত হন কয়েক শ মানুষ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

শিশু নির্যাতন: বিমানের এমডির পদ হারালেন সাফিকুর
র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
ভোটারদের বাধা দিলে অ্যাকশন নেবে সেনাবাহিনী : সেনাপ্রধান
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝