মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ
ভোলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
ভোলা প্রতিনিধি
Publish: Monday, 26 January, 2026, 5:29 PM

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। নিহতদের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

সোমবার ( ২৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার গজারিয়া বাজারের ডা. আজাহার উদ্দিন কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর ১২টার দিকে চরফ্যাশনগামী একটি বাস গজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিন জন মারা যান। 

খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝