মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ
হবিগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি
Publish: Monday, 12 January, 2026, 9:04 AM

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিযান পরিচালনা করে ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে।

রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, রোববার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মহাসড়কে কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে ১টি পুরাতন কাগজের কার্টনভর্তি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে কার্টনভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যে মধ্যে ছিল বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, শাড়ি ও জিরা। যার সিজার মূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।

জব্দ করা পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝