শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
দিনে-দুপুরে ৫০ বছরের বৃদ্ধাকে গলাকেটে হত্যা
নীলফামারী প্রতিনিধি
Publish: Friday, 9 January, 2026, 6:32 PM

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামে দুলালী বেগম (৫০) নামের এক বিধবা মহিলাকে গলাকেটে করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে দুইটার দিকে।

নিহত দুলালী বেগম ওই এলাকার মৃত জিনসার আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, দুলালী বেগম দীর্ঘ ১০–১১ বছর ধরে একাই বাস করছিলেন। তার একমাত্র ছেলে ঢাকায় পোশাক কারখানায় কর্মরত। আরও ১২ বছর আগে মেয়ে মাহি বেগমের বিয়ে হয়ে গেছে। ঘটনার দিন জুম্মার নামাজের আগে দুলালীকে বাড়ির কাজ করতে দেখেছিলেন প্রতিবেশিরা। কিন্তু নামাজ শেষে এলাকার মুসুল্লিরা তার বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।

গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জোনাব আলী বলেন, নিহতের স্বামীর দুই সংসার আলাদা বাড়িতে বসবাস করত, কিন্তু কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তিনি আরও বলেন, দিনে দুপুরে এমন হত্যাকাণ্ডের কারণে এলাকায় ভীতি সৃষ্টি হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ মর্গে পাঠানো হবে এবং হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝