রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬,
২৬ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
ওসমান হাদি হত্যা তদন্তে রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার
নিউজ ডেস্ক
Publish: Friday, 6 February, 2026, 10:32 PM

শরীফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

বিবৃতিতে সরকার দাবি করেছে, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি। তাদের ছত্রভঙ্গ করতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তা সঠিক নয়।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সরকার সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের সার্বিক অগ্রগতি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে এই নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্য অর্জনে কোনো ধরনের বিচ্যুতি গ্রহণযোগ্য নয়। সরকার বিশ্বাস করে, দেশের সব নাগরিকের সম্মিলিত দায়িত্বশীল আচরণ ও সহযোগিতার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

যাত্রাবাড়ীতে হাতবোমা বিস্ফোরণে গুরুতর আহত ১
ফরিদপুরে পুকুরের পানি সেচে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
‘সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি’
কাইয়ুমের প্রার্থিতা ঠেকাতে এবার আপিল বিভাগে নাহিদ
ভূমিকম্পে কাঁপল ৪ দেশ, কেন্দ্রস্থল বাংলাদেশ থেকে ৫৫ মাইল উত্তরে
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝