রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬,
২৬ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
জাপানে জাতীয় নির্বাচন, সানায়ে তাকাইচিকে ট্রাম্পের পূর্ণ সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 6 February, 2026, 7:47 PM

জাপানের আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে পূর্ণ সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আগামী মাসে হোয়াইট হাউজে তাকাইচিকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্সের।

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, প্রধানমন্ত্রী তাকাইচি ও তার জোট যে কাজ করছে, তার জন্য তিনি শক্তিশালী স্বীকৃতি পাওয়ার যোগ্য। তাকে পূর্ণ ও সর্বাত্মক সমর্থন দেওয়া আমার জন্য সম্মানের।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প আগের মার্কিন প্রেসিডেন্টদের তুলনায় বিদেশি নির্বাচনে প্রভাব বিস্তারে বেশি আগ্রহী। জাতীয়তাবাদী ও প্রতিরক্ষা খাতে কঠোর অবস্থান নেওয়া তাকাইচিকে সমর্থন করা তার ডানপন্থী বিদেশি নেতাদের পাশে দাঁড়ানোর ধারারই অংশ।

তবে জাপানের সরকারি মুখপাত্র কেই সাতো ট্রাম্পের সমর্থন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি নিশ্চিত করেন, ট্রাম্প আগামী ১৯ মার্চ তাকাইচিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সাতো বলেন, দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে এই সফর জাপান–যুক্তরাষ্ট্র জোটের অটুট বন্ধন পুনর্ব্যক্ত করার সুযোগ দেবে।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের আদর্শে অনুপ্রাণিত বলে দাবি করা জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি একজন রক্ষণশীল নেতা। জনমত জরিপ অনুযায়ী, তার নেতৃত্বাধীন জোট বড় ধরনের জয় পেতে যাচ্ছে। তিনি এমন ব্যয় পরিকল্পনার জন্য জনসমর্থন চাইছেন, যা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করেছে, পাশাপাশি প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন, যা চীনের সঙ্গে সম্পর্ক আরও টানাপোড়েনের দিকে ঠেলে দিতে পারে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

যাত্রাবাড়ীতে হাতবোমা বিস্ফোরণে গুরুতর আহত ১
ফরিদপুরে পুকুরের পানি সেচে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
‘সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি’
কাইয়ুমের প্রার্থিতা ঠেকাতে এবার আপিল বিভাগে নাহিদ
ভূমিকম্পে কাঁপল ৪ দেশ, কেন্দ্রস্থল বাংলাদেশ থেকে ৫৫ মাইল উত্তরে
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝