সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক করতে মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক
Publish: Sunday, 8 February, 2026, 12:47 PM

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ১১টার কিছু আগে তিনি মন্ত্রণালয়ে পৌঁছান।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বাণিজ্য ও ট্যারিফ ইস্যু, দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকটসহ সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেতে পারে।

এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় আসতে পারে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের নিরাপত্তা ইস্যু বিশেষ গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে বলে আশা করা হচ্ছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

থাই নির্বাচনে রক্ষণশীল প্রধানমন্ত্রীর জয়ের দাবি
মানুষের সাধ্যের বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না: তারেক রহমান
প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
থাইল্যান্ড উপকূলে কন্টেইনারসহ জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার
মেয়াদ কম থাকায় কোনো বিনিয়োগ আসেনি: জ্বালানি উপদেষ্টা
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝